গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী আর নেই

প্রকাশিত May 31, 2018
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল জব্বার চৌধুরী আর নেই।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকায় ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৩ মে সিরাজুল জব্বার চৌধুরীর ওপেন হার্ট সার্জারি হয়। মঙ্গলবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
এই প্রবীণ জননেতার মৃত্যুতে গোলাপগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বিকেল ৩টায় গোলাপগঞ্জ এমসি একাডেমিতে সিরাজুল জব্বার চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।