গণতন্ত্রের সংগ্রামেও একজন নীতিনির্ধারক হিসেবে সামনে ছিলেন সামাদ আজাদ

প্রকাশিত April 27, 2018
গণতন্ত্রের সংগ্রামেও একজন নীতিনির্ধারক হিসেবে সামনে ছিলেন সামাদ আজাদ

নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক স্মরণসভায় বক্তারা বলেছেন, জননেতা আব্দুস সামাদ বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্থ সহচর হিসেবে স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত অত্যন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বাধীন বাংলাদেশের জন্যে দেড়শতাধিক রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে রাখেন গৌরবোজ্জ্বল অবদান। এছাড়া গণতন্ত্রের সংগ্রামেও একজন নীতিনির্ধারক হিসেবে সামনে ছিলেন।
জননেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনের দ্বিতীয়তলায় এই স্মরণসভার আয়োজন করা হয়।
আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। সদস্য সচিব দলের প্রবীণ নেতা আ ন ম শফিকুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও হুমায়ুন ইসলাম কামাল, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রঞ্জিত সরকার ও অ্যাডভোকেট শামসুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।