মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, হাজারো পুলিশ বানান, হাজারো ক্লিনিক বানান, সমাজে শান্তি আসবেনা। সাধারণ মানুষকে সমাজের মূলধারায় নিয়ে আসতে না পারলে সব চেষ্টা ব্যর্থ হবে। তাই খেটে খাওয়া মানুষ যারা তাদের জীবনমানের উন্নয়ন অপরিহার্য। তাহলেই সমাজটা উন্নত হবে।
রবিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রীর উপর ২০টি বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশ্রাব আলী তাপসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক ও প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান।