খালেদা জিয়ার সাজার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন

প্রকাশিত October 31, 2018
খালেদা জিয়ার সাজার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
জেলা বিএনপি বুধবার দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, আকবর আলী, নাদির আহমদ, সেলিম উদ্দিন ভুট্টো, অ্যাডভোকেট শেরেনূর আলী, আ ত ম মিছবাহ, যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারণ সম্পাদক অ্যাডভোকে মামুনুর রশিদ
কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ও ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন।