খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সিলেটে প্রতিকী অনশন

প্রকাশিত September 12, 2018
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সিলেটে প্রতিকী অনশন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সিলেটে প্রতিকী অনশন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দলের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়।
প্রতিকী অনশনে উপস্থিত ছিলেন, বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসেইন, মহানগর সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বী আহসান।
পরিচালনায় ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।