খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত December 3, 2017
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার দুপুরে শহরের ঈদগা সড়ক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে শায়েস্তানগর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অন্যতম নেতা সৈয়দ তোফায়েল ইসলাম কামাল ও জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুল।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।