নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে বিএনপির জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোরশেদ। পরিচালনায় ছিলেন, দলের মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।
সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
মাবনবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, নাদির আহমদ, অ্যাডভোকেট শেরেনূর আলী ও আ ত ম ছালেহ।
হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জেও মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুুরে শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম ও যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ।