খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত October 10, 2017
খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : একটি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে ছাত্রদল ও যুবদল যৌথ বিক্ষোভ মিছিল করেছে।
কেন্দ্রীয় কর্মসূচি অনুসারে মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজার থেকে মহানগর যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি কাজী ইলিয়াস এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে বক্তব্য রাখেন, মহানগর যুবদল নেতা নেওয়াজ বক্ত তারেক, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আখতার হোসেন, যুগ্ম সম্পাদক অলি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।