খাদিমনগরের হাজীনগর মংলিপারে জমিয়তের ত্রাণ বিতরণ

প্রকাশিত July 6, 2022
খাদিমনগরের হাজীনগর মংলিপারে জমিয়তের ত্রাণ বিতরণ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসাবে মঙ্গলবার সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাজীনগর মংলিপার এলাকায় শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জ্যেষ্ঠ সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসানা, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক সরকার, অন্যতম নেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যুব জমিয়তের মহানগর সভাপতি মুফতি জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক দেলওয়ার হোসেন ইমরান, কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, ছাত্রনেতা রেজাউর রহিম উসামা প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি