মৃত্তিকা সম্পদ গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগীয় কার্যালয়ে এসিএলডিসি ইউজিং আরএস এন্ড ইউএন কর্মসূচির আওতায় উপসহকারী কৃষি অফিসারদের সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মহানগরীর চণ্ডিপুল এলাকায় মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুনফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন খান।
উদ্বোধন অনুষ্ঠানে মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট জেলার উপপরিচালক কৃষিবিদ ড কাজী মজিবুর রহমান, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড আফসার আলী ও বিভাগীয় গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড তপন কুমার সাহা।
প্রশিক্ষণে সিলেট জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষাণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি