কুমিল্লার ঘটনায় জড়িতদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হবে : ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত October 13, 2021
কুমিল্লার ঘটনায় জড়িতদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হবে : ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো ফরিদুল হক বলেছেন, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
বুধবার এক ভিডিও বিবৃতিতে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ধর্ম মন্ত্রণালয়ে জরুরি ঘোষণায় বলা হয়, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি।

সূত্র : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।