নিজস্ব প্রতিবেদক : ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সিলেট কিডনি ফাউন্ডেশনের ডায়ালেসিস সেন্টার ও হাসপাতালের জায়গা পরিদর্শন করেছেন।
রবিবার সকালে প্রথমে তিনি মহানগরীর শাহজালাল উপশহরে কিডনি ফাউন্ডেশনের ডায়ালেসিস সেন্টার পরিদর্শনে যান। এসময় তাকে জানানো হয়, খুব শিগগির এ ডায়ালেসিস সেন্টার চালু হবে। অল্প খরচে কিডনি রোগীরা এখানে চিকিৎসাসেবা নিতে পারবেন।
স্যার ফজলে হাসান আবেদ পরে তেমুখী এলাকায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
তিনি ডায়ালেসিস সেন্টারের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট দাতা ও সমাজসেবী উবায়েদ জায়গীরদার, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভূমিদাতা ও উদ্যোক্তা সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদ, সমাজসেবী ফরিদা নাসরীন, ডা নাজরা চৌধুরী ও মুক্তিযোদ্ধা সন্তান সুমন বাসিত।
সমাজসেবী উবায়েদ জায়গীরদারও সিলেট কিডনি ফাউন্ডেশনের কাজে সহযোগিতার আশ্বাস দেন।