সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর রিয়াজুল জান্নাহ মাদরাসা মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, এম রায়হান হুসেন, ক্বারী আবু বকর, শফি আহমদ, মাসুদ রানা, আলী হুসেন আনিস, সালমান, মুজাম্মিল, নওসাদ, জমসেদ, ইউসুফ, বুরহান, রশিদ, ইমরান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, সিলেট ফাউন্ডেশনের মহাসচিব খাইরুল ইসলাম।-সংবাদ বিজ্ঞপ্তি