কান্দিরগাঁওয়ে বন্যার্তদের মধ্যে সৌদি প্রবাসী আরশ আলীর ত্রাণ বিতরণ

প্রকাশিত July 9, 2022
কান্দিরগাঁওয়ে বন্যার্তদের মধ্যে সৌদি প্রবাসী আরশ আলীর ত্রাণ বিতরণ

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোপাল গোদারাঘাটের বানভাসি দরিদ্রদের মধ্যে সৌদিআরব প্রবাসী মো আরশ আলীর সহযোগিতায় শুক্রবার বিকালে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো আব্দুর রহমান, ওয়ার্ড মেম্বার মো সাবাজ আহমদ, ঘোপাল নতুনপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো ছাদিকুর রহমান, রায়হানুর রহমান, সায়েস্তা মিয়া, তৈমুছ আলি, আনা মিয়া প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি