কান্দিগাঁও ইউনিয়নে সিলেট সদর উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ

প্রকাশিত July 4, 2022
কান্দিগাঁও ইউনিয়নে সিলেট সদর উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ

সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে রবিবার দিনব্যাপী কান্দিগাঁও ইউনিয়নের ৩, ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি রহমান মিয়া, সাধারণ সম্পাদক হাজিজুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তারেক মনোয়ার, কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলী আজিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, যুগ্মআহবায়ক সিদ্দিকুর রহমান, জেলা সদস্য আশিফুর রহমান প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি