ওসমানী বিমানবন্দরে ২ কোটি টাকার বৈদেশিক মূদ্রা সহ একজন আটক

প্রকাশিত May 24, 2018
ওসমানী বিমানবন্দরে ২ কোটি টাকার বৈদেশিক মূদ্রা সহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আর্ন্ত্জাতিক বিমানবন্দরে ২ কোটি ১৭ লাখ টাকার বৈদেশিক মূদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকেলে দুবাইগামী ফ্লাই দুবাই এফজেড ৫৯৬ বিমানের যাত্রী মিছবাহ উদ্দিনের হাতের লাগেজ স্ক্যানিংয়ের সময় বিশেষভাবে ট্রলি ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের এই বিপুল পরিমাণ মূদ্রা পাওয়া যায়।
মিছবাহ উদ্দিনের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তাকে আটক করা হয়েছে। তিনি অবৈধবভাবে মূদ্রা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।