সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার ডা এ মালিক বলেছেন, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী দেশ ও জাতির অহংকার। এই মহান বীরের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরো বলেছেন, সমগ্র জাতি বঙ্গবীরের কাছে অপরিসীম ঋণে আবদ্ধ। এ ঋণ কোনোদিন শোধ হবার নয়।
শনিবার বিকেলে মহানগরীর উত্তর জেল রোডে একটি অভিজাত হোটেলে বঙ্গবীরের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবীর জেনারেল ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড কবির চৌধুরী। সাংবাদিক আবু তালেব মুরাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়জুর রহমান।