অস্ট্রেলিয়ার মাটিতে বীরত্বপূর্ণ লড়াই শেষে ঐতিহাসিক সাফল্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পক্ষ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের ক্রিকেটারদের স্বাগত জানান বিসিবির পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।