ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মুক্তিযোদ্ধা জনতার মহাসমাবেশ

প্রকাশিত April 4, 2018
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মুক্তিযোদ্ধা জনতার মহাসমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের ৪ এপ্রিল এখানেই মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।
ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে বুধবার বিকেলে অনুষ্ঠিত এই মহাসমাবেশ প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোরশেদ, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত প্রধান আব্দুল হান্নান ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির সভাপতি সফিকুল বাহার মজুমদার টিপু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড সদস্য ক্যাপ্টেন কাজী আব্দুল কবির। সভাপতিত্ব করেন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান। পরিচালনায় ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী পাঠান।
মহাসমাবেশ থেকে বক্তারা মুক্তিযুদ্ধের প্রথম সদর দফতর ঐতিহাসিক তেলিয়াপাড়াকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের দাবি জানান।