সিলেটের বানভাসি মানুষের চিকিৎসাসেবায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ফ্রি ভাসমান মেডিক্যাল ক্যাম্প ৬ষ্ঠ দিনে ২০৫ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দিয়েছে।
শনিবার দুপুর থেকে এসএমপির জালালাবাদ থানাধীন বন্যাকবলিত কান্দিগাঁও ইউনিয়ন ও হাটখলা ইউনিয়ন সহ আশেপাশের এলাকায় চিকিৎসাসেবা দেওয়া হয়।
এসএমপি কমিশনার মো নিশারুল আরিফের দিক নির্দেশনায় বন্যায় পানিবাহিত ও বিভিন্ন রোগে আক্রান্ত ১০০ নারী, ৪৫ পুরুষ ও ৬০ শিশুকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধপত্র দেওয়া হয়।