এসএমপির পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান

প্রকাশিত June 13, 2022
এসএমপির পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান

সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার হতে ‘পুলিশ সুপার’ পদে পদোন্নতিপ্রাপ্ত এসএমপির এডিসি (ইএন্ডডি ও মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের পুলিশ সুপার র‌্যাংক ব্যাজ পরধান করেছেন।
সোমবার বিকেলে এসএমপি কমিশনার মো নিশারুল আরিফ ও পদোন্নতিপ্রাপ্ত বি এম আশরাফ উল্যাহ তাহেরের সহধর্মিণী ফারজানা সুলতানা তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ পুলিশ কমিশনার (সদর) মো কামরুল আমিন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুন ও পদোন্নতিপ্রাপ্ত বি এম আশরাফ উল্যাহ তাহেরের পিতা বীর মুক্তিযোদ্ধা মো শাহ আলম ভূঁইয়া ও পরিবারের সদস্যরা।-সংবাদ বিজ্ঞপ্তি