এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপেক্সিয়ান এম এ শাকুরের মৃত্যুতে সংগঠনের উদ্যোগে শনিবার রাতে মহানগরীর শাহজালাল উপশহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে এপেক্স ক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আশীষ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা ৪ গভর্নর এপেক্সিয়ান বাবুল মিয়া, সদ্য প্রাক্তন গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান ও সাবেক গভর্নর এপেক্সিয়ান আহমদ জাকারিয়া।
এছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি