আশরাফ আহমেদ, এমসি কলেজ : শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ ও শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এমসি কলেজে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। প্রধান বক্তা ছিলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-৯ অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, এমসি কলেজের উপাধ্যক্ষ সালেহ আহমেদ ও শিক্ষক পরিষদের সম্পাদক তোতিয়ুর রহমান।
প্রধান অতিথি বলেন, বর্তমানে সাইবার ক্রাইম ভয়াবহ আকার ধারণ করেছে। এর শিকার হচ্ছে শিক্ষার্থীরাই বেশি। তাই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিক্ষার্থীদের আরো বেশি সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্যে অভিভাবকদের মনোযোগী হবার উপর গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম।