এবারও হবিগঞ্জে জনকরাজ ধানের বাম্পার ফলন

প্রকাশিত April 26, 2022
এবারও হবিগঞ্জে জনকরাজ ধানের বাম্পার ফলন

হবিগঞ্জ প্রতিনিধি : এবারও হবিগঞ্জে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড কোম্পানি লিমিটেডের জনকরাজ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।
এবার সিলেট বিভাগে ৪০০ মেট্রিক টন জনকরাজ ধানবীজ বিক্রি হয়েছিল। এর মধ্যে হবিগঞ্জেই আড়াইশ মেট্রিক টন। পাশাপাশি একই কোম্পানির নতুন জাত ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ ধানও কৃষকরা জমিতে রোপন করেন। এই ধানের গোড়া শক্ত হওয়ায় ঝড়-তুফানে ঝরে পড়ে না। পোকা-মাকড়ে ক্ষতি সাধনের আশংকাও নেই।
সোমবার জনকরাজ ধান কোম্পানির একটি প্রতিনিধি দল, কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার কাকুড়াকান্দি গ্রামের হাওর ও বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করে।
এ সময় সদর উপজেলার কাকুড়াকান্দি গ্রামের কৃষক জয়নাল আবেদিন জানান, তিনি গতবছর জনকরাজ চাষ করেছিলেন। এতে বাম্পার ফলন হয়। এবার ন্যাশনাল এগিকেয়ার-৪ ধানও চাষ করেন। তাতেও বাম্পার ফলন হয়েছে।
প্রতিনিধিদল হাওরে জমি পরিদর্শনের আগে কৃষকদের সঙ্গে উঠান বৈঠক ও মাঠ দিবসে মিলিত হন। হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে ও ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার ফারুক খানের পরিচালনায় মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান। বক্তব্য রাখেন, কোম্পানির এরিয়া ম্যানেজার মো সেলিম আক্তার, হবিগঞ্জ বীজ ও কীটনাশক সমিতির সভাপতি, জনকরাজের পরিবেশক মো এমরান মিয়া, সাধারণ সম্পাদক, জনকরাজের পরিবেশক শেখ মো নূরুল হক, জয়নাল মিয়া ও কামরুল ইসলাম।