এনইইউবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে পথশিশুদের বস্ত্র দান

প্রকাশিত June 15, 2022
এনইইউবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে পথশিশুদের বস্ত্র দান

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এনইইউবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস রেজিস্ট্রার মো শাহজাদা আল সাদিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যদের নিয়ে এনইইউবির শেখঘাট ক্যাম্পাসে কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য মানবসেবাকে অত্যন্ত মহৎ কাজ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, এনইইউবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি মো রাজবীন জসীম, সম্পাদক জসীম খান, সহসম্পাদক ওয়াজেদ চৌধুরী, চিফ সার্জেন্ট এট আর্মস শেখ জান্নাতুন নাইম ও মেম্বার জনি ভট্টাচার্য সহ সদস্যবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি