এখন থেকে বিকাশের মাধ্যমেই গ্যাসের বিল পরিশোধ করা যাবে

প্রকাশিত July 12, 2019
এখন থেকে বিকাশের মাধ্যমেই গ্যাসের বিল পরিশোধ করা যাবে

এখন থেকে জালালাবাদ গ্যাসের বিল গ্রাহকরা বিকাশ একাউন্ট থেকে পরিশোধ করতে পারবেন।
এ লক্ষ্যে বৃহস্পতিবার দুৃপুরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
মহানগরীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রশীদ ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী শাহিনুর ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার জালালাবাদ গ্যাসের প্রায় এক লাখ গ্রাহক বিকাশ একাউন্ট থেকে সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।