নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে সকাল ৮টায় দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও এমসি কলেজ, জেলা স্টেডিয়াম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম।
এরপর বিভাগীয় কমিশনার সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে সালামও গ্রহণ করেন তিনি। এসময় তার সাথে ছিলেন, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক নুমেরী জামান ও পুলিশ সুপার মনিরুজ্জামান।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থী ও সদস্যরা শারীরিক কসরত প্রদর্শন করেন।