উন্নয়ন কাজের জন্যে হবিগঞ্জে সাংসদ আবু জাহিরের নাগরিক সংবর্ধনা

প্রকাশিত April 6, 2018
উন্নয়ন কাজের জন্যে হবিগঞ্জে সাংসদ আবু জাহিরের নাগরিক সংবর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জালাল স্টেডিয়ামে এই নাগরিক কমিটি এই সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সচিব বি ডি মিত্র, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবীর নন্দী, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর তাহের উদ্দিন আখঞ্জি ও নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত। পরিচালনায় করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড জহিরুল হক শাকিল ও কবি-নাট্যকার রুমা মোদক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা, চ্যানেল আই সেরাকণ্ঠ আশিক ও চম্পা বণিক সহ বিশিষ্ট শিল্পীরা।
হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীতকরণ ও শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরকে নাগরকিদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হলো।