ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া শনিবার

প্রকাশিত April 11, 2022
ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া শনিবার

আগামী ১৭ এপ্রিল সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী গুমের ১০ বছর অতিবাহিত হচ্ছে।
এ উপলক্ষে এবং দু’জনের সন্ধান কামনায় মহানগর বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার বাদআসর ভাতালিয়ায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা ও দোয়া মাহফিলকে সফল করার জন্য মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি