আশার আলো যুব কল্যাণ সংঘের উদ্যোগে নারী উন্নয়ন কর্মী এবং রূপান্তরিত নারী ও লৈঙ্গিক বৈচিত্র্য জনসম্প্রদায়ের মানুষদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মহনগরীর দরগা গেইট এলাকায় একটি অভিজাত হোটেলে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মানবাধিকার কর্মী মাহফুজ আলম। প্রধান অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক মারজান আহমদ ও সাংবাদিক সুবর্ণা হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক হেনা মমো, মোস্তফা সাজিদুল ইসলাম (পরিচালক ট্রেইনিং এন্ড এইচআর), এহসান আহমেদ (প্রোগ্রাম অফিসার), তোফাজ্জল হোসেন (পরিচালক, এডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট), ছালেহা বেগম (ফিল্ড অফিসার), উন্নয়ন কর্মী ও জনপ্রতিনিধি শিরিন আক্তার, নূরজাহান বেগম, তন্নী বেগম, কোহিনূর জাহান, আলেয়া বেগম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি