সামাজিক চ্যারিটি সংস্থা আমরা সবাই লালাবাজারীর উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ভরাউট গ্রামের মোল্লাবাড়িতে আয়োজিত ফ্রি খৎনা ক্যাম্প পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন।
ফ্রি খৎনা ক্যাম্প-২০২২ চেয়ারম্যান মো সুরমান মিয়ার সভাপতিত্বে ও যুব সংগঠক আবদাল আহমদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আহাদ, সালেহা নূর চৌধুরী একাডেমির পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ লোকমান আহমদ, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ প্রমুখ।
ক্যাম্পে এলাকার ৩৭ শিশু-কিশোরকে খৎনা দেন, ডা হাবিবুর রহমান।-সংবাদ বিজ্ঞপ্তি