আবারও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন আতিকুর রহমান

প্রকাশিত April 26, 2022
আবারও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন আতিকুর রহমান

হবিগঞ্জ প্রতিনিধি : বিশিষ্ট শিল্পপতি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক আবারও দলের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন।
জাপা মহাসচিব সাংসদ অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর সুপারিশে তাকে এ পদে মনোনীত করেছেন, দলীয় চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
আতিকুর রহমান আতিক আবারও প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং আতিকুর রহমান আতিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ নিয়ে যোগাযোগ করা হলে আতিকুর রহমান আতিক বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে প্রেসিডিয়াম সদস্য করেছিলেন। দীর্ঘদিন তিনি এ পদে দায়িত্ব পালন করেন। এখন আবার দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের তাকে প্রেসিডিয়াম সদস্য করেছেন।
এ জন্য তিনি জাপা চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সকলের সহযোগিতা নিয়ে তিনি হবিগঞ্জ সহ পুরো সিলেট বিভাগে জাতীয় পার্টিকে পূর্বের ন্যায় শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চান।