আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিএনপি প্রার্থীর অভিযোগ

প্রকাশিত July 14, 2018
আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিএনপি প্রার্থীর অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিএনপির প্রার্থীকে হারাতে উপজেলা বিএনপির দুটি অংশ আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী সাইদুল আমিন শিরুল এ অভিযোগ করেন।
তিনি বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক ও পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে একটি অংশ তার পরিবর্তে আওয়ামী লীগের মিসবা উদ্দিন ভূঁইয়ার পক্ষে ও আরেক অংশ বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিনের পক্ষে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সহ বিএনপির একটি অংশের নেতারা উপস্থিত ছিলেন।
উলে­খ্য, ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়া ইন্তেকাল করেন। তাই আগামী ২৫ জুলাই এ শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।