আজমিরীগঞ্জে সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত অর্ধশত

প্রকাশিত July 31, 2019
আজমিরীগঞ্জে সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পিরিজপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পিরিজপুর গ্রামের কলেজছাত্র নাসির মিয়া ও কাপ্তান বিল্লাহর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন দুপুরে গ্রামে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত ২২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।