আজমিরীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার নিহত আহত ২০

প্রকাশিত December 2, 2017
আজমিরীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার নিহত আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক এক ইউপি মেম্বার নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার শিবপাশা গ্রামে খান বাহাদুর ওয়াকফ এস্টেটের জমির দখল নিয়ে খেলু মিয়া ও মাসুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে খেলু মিয়ার মামা সেলিম মিয়াকে মারধোর করে প্রতিপক্ষ। এর জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। । এতে গুরুতর আহত খেলু মিয়ার ভাই সাবেক ইউপি মেম্বার নূরুল আমিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা দেয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, জায়গা জমি ছাড়াও খেলু মিয়া ও মাসুক মিয়ার গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে।