আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে : সিলেটে অর্থমন্ত্রী

প্রকাশিত September 11, 2018
আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে : সিলেটে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাষ্ট্র পরিচালনায় সাফল্যের কারণেই আওয়ামী লীগ আবার জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাবে।
মঙ্গলবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ খুব ভাল। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ নাশকতা করলে শাস্তি পাবে।
এর আগে অর্থমন্ত্রী সিলেটে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্যান্সার এন্ড প্যালিয়েটিভ কেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।