সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির আইনের শাসন প্রতিষ্ঠা ও ব্যবসাবান্ধব দেশ গঠনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, বর্তমান সরকার শেয়ার বাজার সহ বিনিয়োগকারীদের হাজার কোটি টাকা লুটপাটের মাধ্যমে অনেক ব্যবসায়ীকে পথে নামিয়ে দিয়েছে। বারবার বৃদ্ধি করেছে গ্যাস ও বিদ্যুতের দাম। জনকল্যাণের বিপরীতে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।
সোমবার বিকালে মহানগরীর বন্দরবাজার, সোবহানীঘাট, চালিবন্দর, লালদিঘিরপাড়, কালিঘাট, হাসান মার্কেট, মধুবন ও করিম উল্লাহ মার্কেট এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি বক্তব্য রাখছিলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির শাহজালাল দারুচ্ছুন্নাহ ডিওয়াই কামিল মাদরাসার শিক্ষকদের সাথেও মতবিনিময় সভায় মিলিত হন।