অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালি মডেল থানা পুলিশ

প্রকাশিত August 31, 2026
অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালি মডেল থানা পুলিশ

সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির পরিচয় জানতে সকলের সহযোগিতা চেয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা এক পুরুষ অসুস্থ অবস্থায় ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট রাত ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পর হতে বিভিন্ন মাধ্যমে তার আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সন্ধান করা হলেও কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। এছাড়াও পুলিশের তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করে কোনো তথ্য পাওয়া যায়নি।
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য কারো জানা থাকলে অথবা তিনি কারো পরিচিত হলে কিংবা তার আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া গেলে এসআই (নি) মো সজিবুর রহমান, কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট, মোবাইল : ০১৩০৪০৮৭৪২৪-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি