অগ্নিকাণ্ডে গোলাপগঞ্জে শিশুসহ ৫ জনের মৃত্যু আহত ১ জন

প্রকাশিত March 18, 2018
অগ্নিকাণ্ডে গোলাপগঞ্জে শিশুসহ ৫ জনের মৃত্যু আহত ১ জন

নিজস্ব প্রতিবেদক ; সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডে শিশুসহ ৫ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার দিনগত রাত আড়াইটার দিকে বজ্রপাতে গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, আহত ফজলু মিয়ার স্ত্রী তাসনিমা বেগম (৩২) ও শিশুপুত্র তাহমিদ আহমদ এবং শেবু বেগম (২৮), সেবুল মিয়া (১৭) ও জিয়া উদ্দিন (১৮)।
আহত ফজলু মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।