হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

প্রকাশিত December 13, 2016
হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

হবিগঞ্জ প্রতিনিধি : আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই খণ্ড খণ্ড শোভাযাত্রা নিয়ে মুসল্লিরা শহরের চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে জমায়েত হন। সকাল ১১টার দিকে একটি বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় গিয়ে শেষ হয়। হবিগঞ্জ শহর সহ আশপাশের এলাকা থেকে ১০ হাজারের অধিক মুসল্লি এতে অংশগ্রহণ করেন।
পরে নিমতলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ সভাপতি মো রইছ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মাওলানা গোলাম মস্তফা, মাওলানা ফিরোজ আলম, মাওলানা আশরাফুল ওয়াদুদ, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল প্রমুখ।