হবিগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

প্রকাশিত March 24, 2019
হবিগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর মোজাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ শিক্ষার্থী ইফরান আহমেদ রানার সন্ধান দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বিজয় সংসদ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে উদ্যোগে শনিবার দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
মানুববন্ধনে অলিপুর মোজাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্তীরা অংশ নেয়। এ সময় বক্তৃতা করেন, রিয়াজ উদ্দিন বাবর, সংগঠনের উপদেষ্টা শাকিল চৌধুরী, সভাপতি মহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন, ৭ মার্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইফরান আহমেদ রানা নিখোঁজ হয় যায়। এ ব্যাপারে তার বাবা ১১ মার্চ শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন; কিন্তু এখন পর্যন্ত পুলিশ শিশুটির কোন সন্ধান দিতে পারছে না।