হবিগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত March 1, 2018
হবিগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপি লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।