নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ, ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বুধবার (১১ মার্চ/২৬ ফাল্গুন) আনুমানিক সকাল ১১টা থেকে প্রায় ২ ঘণ্টা শহরে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির টানোর দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৩৭, ৩৮, ৪২, ৪৫ ও ৫৩ ধারায় বনফুলকে, ৫ হাজার টাকা, অশোক বিশ্বাসের কলার আড়ৎকে ৩০ হাজার টাকা, সিম্পল নামক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, তাওসিয়া গ্যাস হাউসকে ৩ হাজার টাকা ও সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।