সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিমের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

প্রকাশিত April 10, 2017
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিমের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্বর প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অস্ত্রোপচার চলে। তবে তিনি বর্তমানে ভাল আছেন বলে জানিয়েছেন ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সংশ্লিষ্ট চিকিৎসকরা। তাকে পোস্ট অপারেটিভ সেন্টারে রাখা হয়েছে; কিন্তু রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
১৯ মার্চ রাতে হৃদরোগে আক্রান্ত হলে আজিজ আহমদ সেলিমকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসাকালে তার হার্টে ৫টি ব্লক ধরা পড়ে।
এদিকে আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি কামনা করে দুপুরে হযরত শাহজালাল দরগা মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করে সিলেট জেলা প্রেসক্লাব। এতে তার দ্রুত সুস্থতা কামনা করে করা হয়।
মিলাদ ও মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দৈনিক উত্তরপূর্বর বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, সাংবাদিক আফতাব চৌধুরী, ইউএনবির সিলেট প্রতিনিধি মো মহসিন, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানি, সিলেট প্রতিনিধি ফয়সল আহমেদ বাবলু, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, দৈনিক উত্তরপূর্বর চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, বাংলানিউজ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া সম্পাদক এফ এ মুন্না, বৈশাখী টিভির সিলেট ব্যুরো প্রধান মইনুল হাসান টিটু প্রমুখ।