সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন লুৎফুর রহমান

প্রকাশিত December 28, 2016
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন লুৎফুর রহমান

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট লুৎফুর রহমান এগিয়ে আছেন।
সাবেক গণপরিষদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান ১৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে পেয়েছেন ৪৯৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ ড এনামূল হক সর্দারের প্রাপ্ত ভোট ২৯৩। অন্য দুই প্রার্থীর মধ্যে জিয়াউদ্দিন আহমদ লালা ৪৩ ভোট ও ফখরুল ইসলাম ৬ ভোট পেয়েছেন।