সিলেটে রবীন্দ্র আগমনের শতবার্ষিকী উদযাপন পর্ষদের সভা

প্রকাশিত March 24, 2019
সিলেটে রবীন্দ্র আগমনের শতবার্ষিকী উদযাপন পর্ষদের সভা

নিজস্ব প্রতিবেদক : কবিরগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন পর্ষদের এক সভা শনিবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, রবীন্দ্র আগমনের শতবার্ষিকী উদযাপন পর্ষদেও আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্বাগত বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ। আমিনুল ইসলাম লিটনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, সাংবাদিক আল আজাদ, আইনজীবী ই ইউ শহিদুল ইসলাম শাহিন, জ্যোতির্ময় সিংহ মজুমদার, সাংস্কৃতিক সংগঠক নিরঞ্জন দে যাদু, শামসুল আলম সেলিম, গৌতম চক্রবর্তী, প্রতীক এন্দ ও সাংবাদিক সংগ্রাম সিংহ।
পরে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়।