সিলেটে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের মতবিনিময়

প্রকাশিত November 27, 2016
সিলেটে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের মতবিনিময়

বিমান বাংলাদেশ এয়ার লাইনসের উদ্যোগে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ নিয়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সিলেট মহানগরীর একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ার লাইনস সিলেট জেলা ব্যবস্থাপক শোয়েব আহমদ নিজাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান এথিকস কমিটির সভাপতি ও পরিচালক-প্রশাসন মো বেলায়েত হেসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিমান এথিকস কমিটির ফোকাস পয়েন্ট ও মহাব্যবস্থাপক-জনসংযোগ শাকিল মেরাজ। পরিচালনায় ছিলেন সহকারী ব্যবস্থাপক এডমিন ফখরুল ইসলাম চৌধুরী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ বিমান মসজিদের ইমাম ক্বারী সিরাজুল ইসলাম।