সিলেটে নারীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ নিয়ে সংলাপ

প্রকাশিত March 13, 2026
সিলেটে নারীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ নিয়ে সংলাপ

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নেতৃস্থানীয় নারীদের নিয়ে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আরডব্লিউডিও, সিলেটের উদ্যোগে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সারদা স্মৃতি ভবনে আয়োজিত অধিবেশনে নারীদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
আরডব্লিউডিওর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক- সুজন সিলেটের সভাপতি অ্যাডভোকেট শিরীন আক্তার, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি সামিয়া চৌধুরী, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ মেম্বার দিপালী গোয়ালা, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি ও হিজড়া যুব কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য তাসনিয়া ফারিন।
বক্তারা সরকারি চাকরিতে নারীদের সুযোগ, চ্যালেঞ্জ, সফলতা, নারী অ্যাডভোকেটদের চ্যালেঞ্জ, জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদে নারীদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ, সাংবাদিকতা পেশায় নারীদের চ্যালেঞ্জ ও সফলতা, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও সমাজে টিকে থাকতে হিজড়া জনগোষ্ঠীর বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া অতিথিরা নিজেদের ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ ও সফলতা তুরে ধরেন।
অধিবেশন পরিচালনা করেন আরডব্লিউডিওর স্বাধীনতা প্রকল্পের ভলান্টিয়ার নাফিসা তানজীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজেক্ট ফোকাল মো জাহিদুল ইসলাম রশিদ। আয়োজনের সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেএফ। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সার্বিক সহযোগিতায় ছিল প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
অধিবেশন শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি