সিলেটে এনআরবি ব্যাংকের ২৫তম শাখার উদ্বোধন

প্রকাশিত January 2, 2017
সিলেটে এনআরবি ব্যাংকের ২৫তম শাখার উদ্বোধন

সিলেট মহানগরীর লালদিঘির পাড়ে এনআরবি ব্যাংকের ২৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো মেহমুদ হোসেইন, শাখা ব্যাস্থাপক পীযুষ সরকার প্রমুখ। পরে দোয়া করা হয়।
এ উপলক্ষে মহানগরীর খরাদিপাড়ায় আমানুল্লাহ কনভেনশন সেন্টারে গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।