বিভিন্ন এলাকায় মোমেন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 10, 2021
বিভিন্ন এলাকায় মোমেন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত তহবিলে গঠিত মোমেন ফাউন্ডেশন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার এই শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, মোমেন ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক শফিউল আলম জুয়েল, পররাষ্ট্র মন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ, আওয়ামী লীগের কান্দিগাঁও ইউনিয়ন সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, ৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নূরুল হক, ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নূরুল আমিন ও ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মন্নান এবং মোগলগাঁও ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ চুনু, সাধারণ সম্পাদক আশিক মিয়া, সহ সভাপতি আছন মিয়া, প্রচার সম্পাদক আব্দুস সালাম ও কৃষি সম্পাদক নূর উদ্দিন।